x

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Tenolent

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[tenolentSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

সরকারি বাঙলা কলেজে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

সরকারি বাঙলা কলেজে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক কমিটি গঠন,নেতৃত্বে আশরাফুল ও শাওন
প্রকাশঃ
অ+ অ-

সরকারি বাঙলা কলেজে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নতুন আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণা করা হয়েছে। আগামী ১ (এক) বছরের জন্য অনুমোদিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন আশরাফুল ইসলাম রাব্বি।

কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন এএম মুত্তাকী বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো: নজরুল ইসলাম, তানভীর ইসলাম, আব্দুল বাকির, ও নাহিদুল ইসলাম। সদস্য সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন শাওন আহমেদ সৈকত এবং যুগ্ম সিনিয়র সদস্য সচিব হিসেবে রয়েছেন মো: রাকিবুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমানসহ আরও কয়েকজন।

সাংগঠনিক নেতৃত্বে রয়েছেন মিজানুর রহমান এবং মো: শাকিল আহমেদ। সাংগঠক হিসেবে দায়িত্ব নিয়েছেন মো: ছগীর হাওলাদার, ফখরুল ইসলাম, সহ কয়েকজন। মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন সুশানূ ইসলাম দোলা এবং সহ মুখপাত্র অরূপ জ্যোতি।

সদস্য হিসেবে নতুন কমিটিতে যুক্ত হয়েছেন সারোয়ার হোসেন, শিহাব মাহমুদ, ওমর ইসলাম ও সাদ্দাম আহমেদ।

কমিটিগুলো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় দপ্তর, মধুর ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদন লাভ করেছে। সংগঠনের মুখ সংগঠক তাহমীদ আল মুদ্দাসীর চৌধুরী সুপারিশ করেছেন এবং অনুমোদন দিয়েছেন আবু বাকের সিদ্দিক ও সদস্য সচিব জাহিদ হাসান।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংদ (বিডিএসসি) ছাত্র রাজনীতিতে একটি নতুন উদ্যম নিয়ে হাজির হয়েছে। এই নতুন কমিটি তরুণ, উদ্যমী এবং সংগঠনের বিভিন্ন স্তরে নেতৃত্ব দেয়ার যোগ্য নতুন সদস্যদের সমন্বয় করে গঠিত হয়েছে।

গণতান্ত্রিক ছাত্রসংদের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন নেতৃত্বের গঠন কেন্দ্র করে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহের সঞ্চার ঘটেছে। নেতৃবৃন্দ মনে করছেন যে, এই নতুন নেতৃত্বের ধারাবাহিকতা ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলনকে আরো সুসংগঠিত এবং শক্তিশালী করবে। 

বাঙলা কলেজে সংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলেও আশা করছেন নেতৃবৃন্দরা।

Delete Comment?

Are you sure you want to permanently delete this comment?

User
OR
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন